সনেট।। মানুষের ঘরে।।-১৯১

।।মানুষের ঘরে।।

 দেবপ্রসাদ জানা 

  ২০.০১.২০২১


চঞ্চল মনের দোর,খুলে রেখো নদী

হালকা বাতাস পাবে,সুখী ঘর খানা

কটূকথা সব ভুলে,থাকা যায় যদি -

বটবৃক্ষসম ছায়া,শান্তি দেবে কিনা?


মানুষের পাশে থেকে,মানুষের মতো-

নির্মাণ করবে তুমি, নিজের ভূবন।

হাতে হাত রেখে তুমি,প্রকৃতির মতো

রাগ ক্ষোভ ক্রোধ ভুলে,গড়িবে স্বজন।


বটবৃক্ষ হও যদি, রবে চিরকাল-

তোমার ছায়ায় এসে,পথিক বসবে,।

যাওয়ার পথে কেউ,ভেঙ্গে নেবে ডাল,

হয়তো তোমার বক্ষে,কাঁটা গেঁথে দেবে।


তবুও অপেক্ষা করো,কবে ভোর হবে?

মানুষের গর্ভে কবে, মানুষ জন্মাবে।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা