জন্মদিন

কবিতা : 
আবার এসেছে উৎসব 


আবার এসেছে উৎসব জন্মদিনের
সারাদিন পরে সময়ের অভিমান
একটু খুনসুটি হলো সন্ধ্যায়।
বাক্য জালে বাদ্য বাজে নতুন সাজে
আবার এসেছে উৎসব ছাব্বিশে মে।
ছোট্টটি থেকে বেশ বড়
হুকুমের গোলাম আমি আদরে আদরে
সামনে বামে, আগে পিছু রংবেরং বেলুন কিছু,
ভালোবাসার খোঁজে কিছু অভিমান মেখে
হাতে হাত আদরের আবেশে মিষ্টি বুলি, 
ভালো লাগে শাসনে শাসনে রেগে যেতে।
এক মিনিটের ভেঙে যায় রাগারাগি।
দীর্ঘজীবী হও ভালো থেকো 
আমার অবশিষ্ট আয়ু
তোমার হোক, 
এগিয়ে চলো সবার আগে 
আবার আসুক উৎসব জন্মদিনের।

অহংকার

বিস্তীর্ণ একটা মাঠ 
একটা ছায়া ক্রমশ লম্বা হচ্ছে অহংকারে
রোদ আর ছায়া সঙ্গে সময় 
এখন সময়ের হাতে প্রচুর সময়
কেবল আমাদের পছন্দের সময় নেই

ফিরবে সবাই কাজে লম্বা ছায়ারা 
কে জানে কতজনের প্রাণ যাবে এর মাঝে।

ছায়ার পরিবার অহংকারের পরিবার
কেবল ক্ষমতার বলীয়ান। 


.
.
.
.

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র