দগ্ধ

দগ্ধ 
দেবপ্রসাদ জানা

ভালো নেই জানি, তবুও ভালো আছি।
ঠোঁটের ওপর ঠোঁট রেখে কাছাকাছি।।
লুকিয়ে রাখা ঠোঁটের, আলগা হাসি।
বলে দিল, ভালো আছি ভালো আছি।।

কেউ ভালো নেই, তুমিও না আমিও না।
মিথ্যের ধ্বংসস্তুপে শহরের আবর্জনা।।
ভালোবাসার কথা, বলতে ভুলে গেছি
কেন অনায়াসে বলে দিতে পারি না।

নিজেকে পুড়িয়ে সোনা করে রাখি।
ভালোবাসার মানুষ পাই কিনা দেখি।
ঝলমলে আলোয় চকচকে শহরে 
আঘাতে আঘাতে প্রতিদিন শিখি।

বুকের বাঁ পকেটে হৃদয় লুকোনো।
চোখের কথায়  ভুলে থাকি জেনো।
বলতে চাই অনেক, হয়ে যায় অন্য 
প্রেম নয়তো সম্পর্কে জট পাকানো।

মিথ্যের নদীতে সাঁতরে না ভেজা শরীর।
জট পাকানো সুতোয়, জড়ানো অস্থির।
বৃথা চেষ্টায় কেটে যায়, দিনের বেলা!
অনর্গল বলতে না চাওয়া কথার খেলা।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত