ভগবৎ কথা

মহামুনি মহাজন যে পথে করে গমন
সে পথ ধরে চলি, সেই মত কথা বলি
মহাজ্ঞানে পূর্ণ মন, থাকে যেন আমরণ।
বিষয় আশয় ফেলি, মহৎ হতে চলি।

তুলসী মঞ্জুরী সহ বিল্ব পত্র দলে।
করিনু পুজন আমি, হৃদ গঙ্গাজলে।
পাঠক পাঠিকাগণ, মন আবরণ।
খুলে এসো পড়ি সবে, নিত্য দিয়া মন।

Comments