বেহিসাবি রাত
তুমি বলেছিলে, রাত বেশি হবে না, সূর্য ডোবার আগেই ফিরে আসবে, ঘনিয়ে এলো অন্ধকার, জোনাকিরা আলো জ্বেলে বেরিয়ে পড়েছে, বাঁশ বাগানে ঝি ঝি পোকারা গান জুড়েছে, দূরে নদীর স্রোত কানে আসছে, হাসুহানার সুবাসে দীর্ঘনিশ্বাস গেছে মিশে। ওধারে ছাতিম ফুলের গন্ধ মাথা চাড়া দিচ্ছে। কয়েকটা বাদুড় ওড়ে গেলো ভয়ে ভয়ে, তাল গাছ বেয়ে হুতুম পেঁচা নেমে আসবে একটু পরে। স্তব্ধ-দুপুর রাতের আগে। শেষ ঝিকিমিকি অন্তসাক্ষী ওই আকাশ। ঝিল্লির রবে শিহরি শিহরি বিনিদ্র রাত কাটে। তুমি বলেছিলে, 'অপলক চোখে, উজোব হবে এ নিশি । জাগে শুকতাবা, উর্মি ছলকে ঝলকে দীঘিব ঘাটে।