হে সুন্দরী

হে সুন্দরী
দেবপ্রসাদ জানা

হে সুন্দরী-
কি এমন আছে, 
তোমার দেহ বল্লভের?
মহার্ঘ অভ্যঞ্জনে চর্চিত তোমার দেহ,
কিসে এত ভালো তোমার ভালোবাসার মন, 
তোমার অধরে লাল লালিমায় লিপ্ত হই?
আনন্দশৈল সুরভিশয্যায় দেখে
আমি অভিভূত,
আরক্তগৌর তোমার  দেহবর্ণ, 
অসংখ্যের মধ্যেও তুমি অ-দোসর। 
সোনায় গড়া পুতুল তোমার  মুখখানি, 
ঘন চুল কাকের চেয়েও কালো। 
চক্ষু যেন ভরানদীর প্রান্তচারী পারাবতের চক্ষু
প্রেয়সী আমার, যেন হরিণশিশু,
নবস্নাত অবিকল মেঘপুঞ্জে ঢাকা পূর্ণশশী।
মধুর কন্ঠস্বরে, কেশতৈল গন্ধে আমি দিশাহারা।
হে সুন্দরী স্বর্গপুস্পের স্তবক যেন দ্রাক্ষাবনে
বিকশিত ভোরের সূর্যের মতো নির্মল।
এ প্রেমের দায়ে যে আমি সর্বস্ব হারাব।
প্রেম যে লেলিহান শিখা, 
মৃত্যুর মতো শক্তিমান।
কেমনে এই প্লাবন, 
এই প্রেমস্রোত রোধ করি বলো?

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র