মৃত্যু যজ্ঞ


মৃত্যু যজ্ঞ
দেবপ্রসাদ জানা

তবে যজ্ঞ হোক! মৃত্যু যজ্ঞ।
ওহে অভিমন্যু চেয়ে দেখো 
সপ্তরথী মেঘেরা আজো তোমাকে ঘিরে রাখে।
চেয়ে থাকে তোমার দিকে মৃত্যুর দূতের মতো।
একটা সর্বগ্রাসী ক্ষুধা যা মৃত্যুকেও খায়।
মৃত্যুর দেহরস থেকে পুষ্টি শুষে নেয়,
বাঁচার নব মন্ত্র গুলো মনস্থ করে নেয় সর্বদা।
কুরুক্ষেত্রে একা অভিমন্যু সপ্তরথে সপ্তরথীর 
সর্বগ্রাসী ক্ষুধা মিটিয়ে ছিলে বটে।
জীবনের পঞ্চরস থেকে প্রাণ শুষে নিয়ে প্রাণপণ মৃত্যুকে মহিমান্বিত করে—একাবীর।
হে অভিমন্যু ফিরে দেখো লক্ষ লক্ষ অভিমন্যু-
আজ কালো মেঘের অন্তঃস্থলে।
কস্মিন কালেও মৃত্যু  তোমাকে স্পর্শ করবে না।
আসলে জীবন মৃত্যু দুটোই এক সরলরেখায় চলে।
তবে ক্ষুধার যজ্ঞে আহুতি হয়ে যায় মৃত্যু। 
তবে যজ্ঞ হোক! আহুতি হোক। 
পাঞ্চ ভৌতিক দেহটার।
বিনাশ হোক  মৃত্যুভয়।
ঠিক তোমার মতো কুরুক্ষেত্রে।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা