বাঁশের শয্যা

   বাঁশের শয্যা 

দেবপ্রসাদ জানা

    ৮.৬.২০২১


বাঁশের শয্যায় পার হতে হবে জানি-

চারজন কাঁধে করে,আতরের গন্ধ

ঢেলে একদিন নিয়ে যাবে পরপারে।

সাদা ফুলের মালায় ভরিয়েছে দেখে-

তোমার হৃদয়টাতো,ক্ষনিকের তরে

বলবে,"ভালোবাসি গো আমি,কেন ছেড়ে

চলে গেলে তুমি"? মোর নয়নাশ্রুজলে

তব পথ শিক্ত করি। বেদনার ক্ষত-

বুকে চেপে রেখে আজ নিভৃতে বলছি,

ভালোবাসি ভালোবাসি। এখন বুঝতে

পারি তোমার অব্যক্ত প্রেম হারিয়েছি।

তোমার লেখা ডাইরি,প্রতিদিন রাতে 

আমাকে অবৈধ প্রেম নিবেদন করে।

পাতার অক্ষর গুলো,মাথা উঁচু করে-

সমাজের মুখোমুখি হতে চায় আজ,

সকল প্রেমের ফুল,মন দিতে চায়-

সবার অলক্ষ্যে আজ তুমি যে বেদনা

দিয়ে গেলে মনে,তার প্রায়শ্চিত্ত করি

শ্মশানে।অগ্নিশিখায় বিলুপ্তের পথে-

তুমি সেই পরপারে চলেছ,আজই

ধুম্র আকারে,আত্মার,স্বর্গ প্রাপ্তি তরে। 

গঙ্গার পবিত্র জলে,চিতার আগুন

নিভে যাবে,রয়ে যাবে তোমার অদগ্ধ

অস্তি,বাকি সব ধোঁয়া হয়ে উড়ে যাবে

ওই আকাশের বুকে,রামধনু হয়ে।




Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত