দৈত্যের ফাঁদে

 দৈত্যের ফাঁদে

দেবপ্রসাদ জানা


মৃত্যুমুখ পথযাত্রী,হে ভারত বাসি

কালের কল্লোল চলে,নেশার অনলে।

পুড়ে ছাই হতে হবে,ওরে পুরবাসি

বিষের উচ্ছ্বাসে মন উজ্জীবিত হলে।


সংগ্রামের হাতিয়ার গড়নি এখনো?

দুই হাত তুলে আছো,প্রফুল্ল বদনে-

ভাঙ্গাতরী ভেসে যাবে,পথ নাই কোনো

প্রাণদায়ি জল জেনো,প্রাণ নিতে জানে।


অতিকায় দৈত্য হাঁকে,গভীর হুঙ্কারে

অদৃশ্য দৈত্যের ভয়ে,ঘরে লুকাইল

কার সাধ্য দৈত্যদের গলা টিপে ধরে

দৈত্যের ভয়ে মানুষ,দৌড়ে পলাইল।


ঘরে মৃত্যু অনাহারে,বাইরে রাক্ষস

জলে কুমির ডাঙ্গায় বাঘ,মাঝে মোষ।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র