অবিশ্বাস্য

          অবিশ্বাস্য

    দেবপ্রসাদ জানা

       ১৩.৫.২০২১


যদি অনিইচ্ছাকৃত কিছু ঘটে যায়-

সবার অলক্ষ্যে,নীল নিবিড় নির্জনে,

ধ্বনিময় পদশব্দে গভীর আত্মায়।

স্বপ্নের প্রতিটি রাতে আত্মমগ্ন মনে।


বুকের ভিতর জন্ম নেওয়া নদীও

স্রোতহীন শব্দে ছুঁয়ে যাবে সেইদিন।

দীর্ঘ ‌শূন্যতার পৃষ্ঠে,চাপানো স্মৃতিও

বিসন্নতার পাহাড়ে,চঞ্চল হরিন।


সেই আত্মার অন্তরে,ক্ষিদের জ্বালায় 

জ্বরাজীর্ণ না খাওয়া,প্রত্যাশার মন,

নির্বাক উল্লাসে মাতে,নিষিদ্ধ খেলায়-

বৃন্তচ্যুত স্মৃতিক্ষত ফুলের চরণ।


যদি অবিশ্বাস্য কিছু ঘটে যায় হেথা,

তমোরি তাণ্ডবলীলা,দিয়েছে বারতা।।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত