সনেট।। ভেজা কাক।।

 ।।ভেজা কাক।।

দেবপ্রসাদ জানা 


একটা কাক বসছে বারান্দার গ্রীলে

মায়াবী চোখে তাকিয়ে আছে মোর দিকে।

মনে হয় বড় একা,চোখে কিছু বলে।

বৃষ্টি ভেজা শীতে কাঁপা,সে ডাকছে কাকে?


আজ মনে পড়ে সেই সেদিন সন্ধ্যায়।

মা বসেছিল উঠানে,ক্রমাগত ভুগে-

মনে রাখার ক্ষমতা,নিয়েছে বিদায়।

সামান্য চলা ফেরার শক্তি হারা রোগে।


তবুও কত আকাঙ্ক্ষা মনের গভীরে

"আমাকে ঘুরিয়ে নিয়ে আয় না কোথাও-

অনেকদিন হলোতো,যেতে পারিনিরে"।

অবাক হলেও বলি,আগে শক্ত হও।


আজ যেন কাক হয়ে,বহুদূর ঘুরে।

ক্লান্ত পথিকের মতো,গ্রীলের ওপরে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র