বুবাই

     ।।বুবাই।।

দেবপ্রসাদ জানা


দিচ্ছে বুবাই,ছিটিয়ে কালি,সাদা জামার ওপর।

দুষ্টু বুবাই সবাই জানে,পুরো শ্রেনীর ভেতর।


শুনবে না সে কারো কথা,মাস্টার মশাই জানে।

একজনকেই সে ভয় করে একজনকেই মানে।


ছুটির আগেই ঘন্টা দিয়ে পালায় ছুটে ঘরে।

চক দিয়ে সে দেয়াল আঁকে ঝুল কার্নিসের চড়ে।


বাবা মায়ের ছোট্ট ছেলে,বড়ই আদর তার।

পাঁচ বোনের,পরে বুবাই,বদমাইসির হাড়।


স্কুলে আনা টিফিন বক্সে,অধিকার তার ভারি।

কেউ যদি লুকিয়ে রাখে, সে নেবেই কাড়ি।


মারামারি ঝগড়া ঝাটি,করছে সারাদিন।

স্যরের হাতে খাচ্ছে মার,বোঝে না অর্বাচীন।


এত কিছুর মধ্যে  বুবাই,মনটা ভারি ভালো।

আঁধার রাতে,আঁধার পথে,জ্বালিয়ে রাখে আলো।


বয়সে সে ছোট্টো হলেও.কাজে বড় মানুষ।

গায়ের জামাও বিলিয়ে দেয়,পেলে গরীব মানুষ।



Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা