সনেট।। মায়ের স্নেহ।।

 ।।মায়ের স্নেহ।।

দেবপ্রসাদ জানা


তুমি চলে গেলে সেই অমৃত অঞ্চলে

যেখানে চাঁদ তারারা বসবাস করে।

যত শান্তি যত সুখ তোমার আঁচলে

ভরে বেঁধে নিয়ে গেলে মুক্ত চরাচরে।


তুমি বলতে মা,"তোকে ছাড়া থাকা যায়?

ভালো লাগে না রে"। আমিতো আছি মা-

সেই ঘরে,সেই আমি,সেই আঙিনায়-

তোমার ঘরটি,ফাঁকা,তুমি রইলে না।


তোমার আঁচল ধরে সেই চলাফেরা

তোমার শাসনে সৃষ্টি,মোর শালীনতা

তোমার চলার পথে মোর ঘোরাফেরা 

তোমার আদরে গড়ে,দিয়েছে বিধাতা।


বড় যত্নে সাজাইলে এ সোনার দেহ

আজ নাই কাছে তুমি,মা,কে দেবে স্নেহ?



Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা