সনেট।। অভিমানী।।-২০০

 ।।অভিমানী।।

দেবপ্রসাদ জানা


ইচ্ছেরা নিয়েছে আজ স্বেচ্ছানির্বাসন,

তুমি থেকে যাও শুধু শব্দ ছবি হয়ে।

মোর পছন্দেরা নেয় অপছন্দ ক্ষন।

যার অস্তিত্ব  বিলীন তোমারই ভয়ে।


এ আমার প্রাপ্তি প্রিয়া, আমার স্বপ্নেরা

নিজের সাথে একাই, কথা বলে গানে।

আমি ভালো আছি,খুশী,জানে বসুন্ধরা।

তুমি জানো,ভালো নেই,বলি অকারনে।


আমার এই জীবন,তোমার আদরে

খুশি ছিল একা একা, তোমার কারণে,

ক্লান্ত পরিশ্রান্ত দুখী,হারাল আঁধারে 

হারিয়ে যাচ্ছে গভীর অন্ধকার কোনে, 


তুমি কি পারবে প্রিয়া,সেই আলো দিতে

শব্দ আর ছবি হয়ে, অভিমানী হতে।।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

সমসাময়িক