শুনেছি

শুনেছি নাকি এই ভোটে, ভোট দিয়েছে অনেকে।
নব্বই নাকি বিরানব্বই একশো জন লোকে।
বিশ্বে নাকি এমন ভোট, পড়েনি আর কখনো।
এস আই আরের পরে এমন, কেন হলো জানো?
সবাই যখন ছাপ্পার ভয়ে ঘুমিয়ে থাকত ঘরে।
নাম বুঝি বাদ যাবে তাই, ভোট দিয়েছে ডরে।
এও যদি না মানো তো, বদলে দিতে আসন।
স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে এটাই আসল কারণ।
প্রথম দফায় চার দলের, কে কত ভোট পেলো।
জল্পনা আর কল্পনাতে সারা দিনটা গেলো।
কেউ দিয়েছে বেকার ভাতা, আরো কত সাথি।
কেউ বলছে ডবল করে দেবো রাতারাতি।
আচ্ছে দিন আসবে বলে ঘুরিয়ে দাও দল।
লোকে বলে ঘাট হয়েছে খুব করেছে ছল।
শিক্ষা নেই চাকরি নেই, তবুও গণতন্ত্র।
লাল সবুজ গেরুয়া মিলে দিচ্ছে নানান মন্ত্র।
কেউ বলছে আবোল তাবোল নানা প্রতিশ্রুতি।
দলে দলে লড়াই করে, করেছে অনেক ক্ষতি।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা