আগুন

তার নয়নে আগুন দেখেছি 
আলোর ঝরনাধারা।
দিনের শেষে বৈশাখী রোদ
রাতের শুকতারা ।
মনের অতলে ডুবিয়ে রাখা
বিশ্বাসের দরজায়।
মনের অজান্তে হারিয়ে গেলো
কিসের ঈশারায়।
তার চোখে শুকতারায় আজ
দিনের ইচ্ছে পূরণ --
হোঁচট খেয়েছি বারবার,,আজ
তবুও ধরেছি চরণ।
গলার স্বর কেঁপে উঠেছে,
যেভাবেই কেঁপে ওঠে তিরতির হাওয়ায়
দেবদারু ডালের সবুজ কচি পাতা।

আজকাল চোখ বন্ধ করলে অনেক কিছুই দেখতে পাই; 
পাহাড় গড়িয়ে ঝরনা নামছে তোমার চোখের তারায়
সুদূর আলোক বর্ষ দূরের আলোর প্রভাব 
ছড়িয়ে পড়েছে
তোমার টুকটুকে লাল নরম দুটি গালে
যেন কতকালের অন্ধকার দশা কাটিয়ে
আলোর বিচ্ছুরণে ঢেকে গে'ল তোমার মুখাবয়ব।
                   _________________
 আগুন ছিল বীরাঙ্গনার  
 উদাস করা দৃষ্টিতে।  
 আগুন ছিল গানের সুরে  
 আগুন ছিল কাব্যে,  
 মরার চোখে আগুন ছিল  
 এ কথা কে ভাববে?  
 কুকুর-বেড়াল থাবা হাঁকায়  
 ফোঁসে সাপের ফণা  
 শিং কৈ মাছ রুখে দাঁড়ায়  
 জ্বলে বালির কণা।  
 আগুন ছিল মুক্তিসেনার  
 স্বপ্ন-ঢলের বন্যায়-  
 প্রতিবাদের প্রবল ঝড়ে  
 কাঁপছিল সব অন্যায়।  
 এখন এসব স্বপ্নকথা  
 দূরের শোনা গল্প,  
 তখন সত্যি মানুষ ছিলাম  
 এখন আছি অল্প। 

Comments