বিশ্বাস

বিশ্বাস  
দেবপ্রসাদ
দুর্যোধনের স্ত্রী ভানুমতী ও কর্ণ একদিন পাশা খেলছিলেন।  খেলায় হেরে যান ভানুমতী। সেইসময়ই দুর্যোধন দরজা দিয়ে প্রবেশ করতেই ভয় পেয়ে ভানুমতী পালিয়ে যেতে যান। কর্ণ তা না বুঝেই পালাতে যাওয়া ভানুমতীর হাত চেপে ধরেন।
সে সময়ে পরপুরুষের সঙ্গে সময় কাটানো অলৌকিক ব্যপার ছিল। দুর্যোধন যে ঘরে এসে গিয়েছে,  তখন ভানুমতীর গলার মতির হার ছিঁড়ে ছত্রাকার হয়ে যায়। দুর্যোধন সব দেখেও না দেখার ভান করে, মতি কুড়োতে ব্যস্ত হয়ে যান। কারণ কর্ণকে তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন এবং জানতেন তিনি কোনও খারাপ কাজ করতে পারেন না।


Comments