প্রশ্ন

 প্রশ্ন


প্রাণবন্ত এক পাথর পৃথিবী

নানা রঙে রাঙিয়ে দিচ্ছে,যে চিত্রকর।

তার হাতে সোনাই এর তুলি।

আকাশে গাঢ় অন্ধকার নেমে আসলে।

আকাশে অজস্র প্রদীপ জ্বেলে দিচ্ছে-

যে মায়ের হাত। আর -

তার নিচের অন্ধকারে,গহ্বর। 

অজস্র নক্ষত্র টিপ টিপ করে জ্বলছে।

দূর থেকে দেখা,পৃথিবীর প্রতি ঘরে 

জ্বলে থাকা প্রদীপের মতো,

আমি তাকিয়ে আছি সেই  দিকে।

কত আলো আকাশে হেঁটে বেড়াচ্ছে।

আমার চোখের তারায়,ভেসে উঠছে।

গ্রহ নক্ষত্রের কত মানচিত্র মনের আয়নায়,

যত দেখি ভাবনারা বিস্মিত হয় অবাক হয়ে!

ভাবনারা একটা প্রশ্ন লিখে দিয়েছে মনের খাতায়-

উত্তর পাচ্ছি না,

এই অন্ধকার আকাশে কে দিল নীল রঙ?

ঐ খোলা শূণ্যতায় কে ছুঁড়ে দিল এত বল?

এই পাথর পৃথিবীর গায়ে কে দিল এঁকে?

কোন চিত্রকর?

এত প্রাণ কে দিল? 

এত জল কে নিয়ে এল বয়ে?


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা