সুখের বাতাস

 সুখের বাতাস



এগিয়ে চলি,উজান বেয়ে,আশৈশবে।

শৈশবের প্রান্তে ফিরে,পর্যাপ্ত আশায়।

তাকিয়ে দেখি রয়েছি,অদ্ভুত নেশায়।

হতদরিদ্র যে আমি, রয়েছি নীরবে।


সব পেয়েছির মন্ত্র,লিখেছি গৌরবে।

অবশেষে যাচ্ছে উবে,হারিয়েছি দিশা।

উত্তাল সাগর জলে,কার নৌকা ভাসা।

ঐশ্বর্য প্রাচুর্য তার, সব গেছে ডুবে।


হাসি কান্নার দামামা,বাজে না অঙ্গনে।

অলৌকিক স্বপ্ন যেন,গভীরে প্রোথিত।

মৃত্যু ঘুমের সন্ধিতে,ছুঁয়েছে শরীর।

ভিজতে থাকি রোদের তপ্ত আভরণে।

তাকিয়ে দেখেছি আমি,সকলে বঞ্চিত 

সুখের বাতাস হাসে,বিশ্বজয়ী বীর।



                   

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা