মনের বিকার

 মনের বিকার 

দেবপ্রসাদ জানা


যদি কোনদিন বন্ধু,"তুমি" বলো মোরে।

আদর করে ডাকবে,শুনচ্ছো শেফালী।

সময়ে মুহূর্ত গুলি,কেটে যেতো খালি।

ক্ষণিকের মোলায়েমী,কথা বলা সুরে।


ব্যথা যদি লেগে যায়,কিছুদিন পরে।

বিষাদের ছায়া মনে,ছেয়ে যায় খালি।

মিছে কথা শুনে শুনে,সে চোখেরবালি।

শ্রাবণের ধারা যেন,চোখে থেকে ঝরে।


সীমাহীন ভালোবাসা বন্ধু তব মনে।

অবসাদে ভরে যাবে,জীবন আমার।

বলবে ওরে রাক্ষসী,চলে যারে বনে।

তোর ছোঁয়াতে জীবন,হলো ছারখার।

ব্যাঙ্গমা ব্যাঙ্গমী ঘোরে,প্রেমের সন্ধানে।

ঘর ছেড়ে পরকীয়া? এসব বেকার।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা