অ আ
অ আ ই ঈ
পড়ব কই স্কুল নেই
উ উ ঋ ৯
স্কুল আছে মাষ্টার কই?
পড়ব আমি মা'র কাছে
তার সেবাতেই প্রজন্মরা
অন্ন পেয়ে খায়, বাঁচে।
মায়ের থেকে নাই বড় কেউ
বনস্পতি মাতৃকুল
মায়ের ছায়া আস্ত মায়া
মাতৃ-হৃদয় শুভ্র ফুল।
সিক্ত মায়ের কণ্ঠ যেন
শান্ত, মধুর কূজন-গীত–
ঘাটতি কোথাও নাই যেন তার
মাতৃ সেবায় জীবন-ভিত।
মায়ের জীবন আদর্শময়
শ্রেষ্ঠতম সংবিধান
মায়ের স্মৃতি সুধার মতো
মা'র ভূমিকায় শিক্ষা দান।
আর্দ্র মায়ের বক্ষ যেন
সাগর ভরা অতল নীর
মায়ের প্রভাব ধন্য করে–
মাতৃ-হৃদয় সংহতির।
Comments
Post a Comment