।।বাংলা ও বাঙালি।।

।।বাংলা ও বাঙালি।।
দেবপ্রসাদ জানা
১৭,৫,২০২০
কাকের বাসায় জন্মেছে বলে
কোকিল কখনো কাক হয়ে যায়নি।
কুহু কুহু ডাক ছেড়ে কাকের মতো
কা কা রবে গায় নি।
তবে কেন মানুষ অন্যের বাসায়
অন্যের মতো হয়।
অন্য দেশে অন্য মানুষের
মতো কথা কয়।
নিজের ভাষা ভুলে গিয়ে হায়
আপাদমস্তক মুখোশের আড়ালে থাকি।
অন্যের বাসায় অন্যের মতো করে
ভাষায় অভ্যন্তরস্থ করে রাখি।
সুদূর পশ্চিম হতে সাগর নদ নদী
পাহাড় পরিয়ে আশে কত বিদেশিরা।
তাদের ভাষায় টান পড়ে না একটুও
শুধু টান পড়ে বাংলা ভাষা ভাসি থাকে যারা।
ভুলে যাই ভাষার মাধুর্য্য ভাষার ঐতিহ্য
বিষন্নতার ঘোর কুয়াশায় আবছা হয়ে যায় মন।
আকৃতি প্রকৃতিহীন অন্যান্য শব্দসত্তা
বাংলা ভাষায় ঢুকে পড়ে যখন তখন।
অনুর্বর স্বরচিত শব্দও ভিড় করে আছে
নির্জনে ভাষার অভ্যন্তরে অজান্তে।
এটা কেন? এমন কেন হয়? শব্দ ভান্ডারে কি
এতোই অভাব বাংলা ভাষার দিগন্তে ?
এই অপরিচ্ছন্ন অপরিণত শব্দের তান্ডবে
বাংলা শব্দের বুকে লেগে যাচ্ছে যক্ষ্মা।
বাংলা ভাষার বিস্তৃত স্বর্ণভূমির শব্দ ভান্ডারে
ঘুন পোকার উৎপাত,রক্ষা করো রক্ষা।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা