১ পরের বউ রসগোল্লা নিজের বউ উচ্ছে। মিষ্টি মিষ্টি কথা বলে জড়িয়ে ধরার ইচ্ছে। ২ আদালতে মক্ষীরানি আইন নিয়ে দরাদরি দেখো যেন বীণাপাণি বাজেটে তাই ছড়াছড়ি। ৩ কার হবে দেশ জয় লড়াই তার মন্দ নয়। কাণ্ড দেখে লাগে ভয় দেশের টাকা হচ্ছে ক্ষয়। ৪ আজ চাই ভারত মায়ের সুভাষ সমান সন্তান। লক্ষ জোয়ান লক্ষ শহীদ সহস্রাবাদ্দে অম্লান। ৫ অহংকার তোর যার তরে আর কতদিন এ চরাচরে। ৬ মহামুনি মহাজন যে পথে করে গমন সে পথ ধরে চলি, সেই মত কথা বলি মহাজ্ঞানে পূর্ণ মন, থাকে যেন আমরণ। বিষয় আশয় ফেলি আজ, মহৎ হতে চলি। ৭ আজ গগনে চাঁদ এসেছে আজ বিহানে জোছনা। আজ আঙিনায় ফুল হেসেছে আজ নয়নে বেদনা। ৮ বাংলায়-অমৃতরাশি শব্দের ভাণ্ডার। রক্ত ঢেলে, রক্ষা করো বাঙলা ভাষার। ৯ সকালবেলা হয়নি সকাল সকাল হলো দুপুর। ভোরেরবেলা হয় যে রাত ভালোবাসা ভরপুর। সকাল সকাল কুহু গানে ডেকে ডেকে বসন্ত আনে ১০ মন মেতেছে আজ তোর ঢঙে মাতিয়ে নে মন ফাগুন রঙে। ১১ ওরে পুরবাসি ছাড়ো বেড, আসছে ধেয়ে আলফ্রেড। ১২ বাহা-রে জননী যিনি কন্যা প্রসবে ডরে তিনি ভ্রূণ বধেন সদা এড়াইয়া দায়। ১৩ অন্ধকারে খোলা, দরজার খিল। ছাব্বিশ হাজারে, চাকরি বাতিল। ১৪ যারা দিলো ঘুষে টাকা তার...