Posts

Showing posts from 2026

অ আ

অ আ ই ঈ  পড়ব কই স্কুল নেই উ উ ঋ ৯ স্কুল আছে মাষ্টার কই? পড়ব আমি মা'র কাছে তার সেবাতেই প্রজন্মরা অন্ন পেয়ে খায়, বাঁচে। মায়ের থেকে নাই বড় কেউ বনস্পতি মাতৃকুল মায়ের ছায়া আস্ত মায়া মাতৃ-হৃদয় শুভ্র ফুল। সিক্ত মায়ের কণ্ঠ যেন শান্ত, মধুর কূজন-গীত– ঘাটতি কোথাও নাই যেন তার মাতৃ সেবায় জীবন-ভিত। মায়ের জীবন আদর্শময় শ্রেষ্ঠতম সংবিধান মায়ের স্মৃতি সুধার মতো মা'র ভূমিকায় শিক্ষা দান। আর্দ্র মায়ের বক্ষ যেন সাগর ভরা অতল নীর মায়ের প্রভাব ধন্য করে– মাতৃ-হৃদয় সংহতির।

অনুকবিতা

১ পরের বউ রসগোল্লা নিজের বউ উচ্ছে। মিষ্টি মিষ্টি কথা বলে  জড়িয়ে ধরার ইচ্ছে। ২ আদালতে মক্ষীরানি আইন নিয়ে দরাদরি দেখো যেন বীণাপাণি বাজেটে তাই ছড়াছড়ি। ৩ কার হবে দেশ জয় লড়াই তার মন্দ নয়। কাণ্ড দেখে লাগে ভয় দেশের টাকা হচ্ছে ক্ষয়। ৪ আজ চাই ভারত মায়ের সুভাষ সমান সন্তান। লক্ষ জোয়ান লক্ষ শহীদ  সহস্রাবাদ্দে অম্লান। ৫ অহংকার তোর যার তরে আর কতদিন এ চরাচরে। ৬ মহামুনি মহাজন যে পথে করে গমন সে পথ ধরে চলি, সেই মত কথা বলি মহাজ্ঞানে পূর্ণ মন, থাকে যেন আমরণ। বিষয় আশয় ফেলি আজ, মহৎ হতে চলি। ৭ আজ গগনে চাঁদ এসেছে আজ বিহানে জোছনা। আজ আঙিনায় ফুল হেসেছে  আজ নয়নে বেদনা। ৮ বাংলায়-অমৃতরাশি শব্দের ভাণ্ডার। রক্ত ঢেলে, রক্ষা করো বাঙলা ভাষার। ৯ সকালবেলা হয়নি সকাল সকাল হলো দুপুর। ভোরেরবেলা হয় যে রাত ভালোবাসা ভরপুর। সকাল সকাল কুহু গানে ডেকে ডেকে বসন্ত আনে ১০ মন মেতেছে আজ তোর ঢঙে মাতিয়ে নে মন ফাগুন রঙে। ১১ ওরে পুরবাসি ছাড়ো বেড, আসছে ধেয়ে আলফ্রেড। ১২ বাহা-রে জননী যিনি কন্যা প্রসবে ডরে তিনি ভ্রূণ বধেন সদা এড়াইয়া দায়। ১৩ অন্ধকারে খোলা, দরজার খিল। ছাব্বিশ হাজারে, চাকরি বাতিল। ১৪ যারা দিলো ঘুষে টাকা তার...

মনন চিন্তন কল্পনায়

মনন চিন্তন কল্পনায় দেবপ্রসাদ জানা ভালোবাসা হোক চিরন্তন কিংবা চিরন্তনী  অনন্ত পথ পেরিয়ে সময়ের সঙ্গে লড়াই ক'রে মনন চিন্তন কল্পনায়। দায়হীন ভাঙন  দমনের দায় নেই,  আত্মকেন্দ্রিক বিলাসের বাসনা থাকেই। চৈতন্যের আকাশ অন্ধকারে  কবি সাহিত্যিক বোধনের আভাস দিয়ে  নির্বোধনের ভাবনায় শান্তসমাহিত  কিছু লোক, কিছু কবি, আর যাঁরা নিজেকে সাহিত্যিক বলে দাবি করে, যাঁরা শুধু  নিজের লেখা নিজেই পড়ে, শ্রোতাহীন মঞ্চে। শোনে না তারাও যাঁরা বসে থাকে নিজের লেখা পড়ে নিজেকে খুশি করার জন্য, হ্যাঁ আমি তাদের কথাই বলছি। আরো কিছু কবি বা লেখক মনে ভাবে তুমি যদি আমার লেখা শোনো, তবেই তোমার লেখা শুনবো, তুমি যেটা পড়বে। জ্ঞান গর্ভের শ্রদ্ধাচারে নৈতিক প্রয়াস টুকু নেই যে লেখায় পথের খোঁজ পাই না , কি মোহ মায়াজালে জর্জরিত লেখক সমাজ। অক্ষর গুলো শব্দ হয়ে বিনা ছন্দে জাহ্নবী যমুনার নীল জলে মিশে  রক্তাক্ত আগুন কবিতা শীতের রাতে  কম্বল চাপা দিয়ে কাঁপে। কবির আত্ম চিৎকার শুনে মন কাঁদে বৈদিক মন্ত্রের একাডেমি গৃহে কবিশ্রোতার এই আত্মবলিদান, প্রবুদ্ধ চৈতন্য স্তব  শুদ্ধতার স্পর্শ দীর্ঘ প...