ফোন
ফোন নবেন্দুর নতুন কেনা ফোনটা বেজে উঠলো, - হ্যালো ওপারে একটা মহিলার গলা, হ্যালো আমি কি নবেন্দুর সঙ্গে কথা বলছি? - হ্যাঁ বলছি। - আমি রিনা বলছি। - কে রিনা ? - ভুলে গেলে আমাকে ? - রিনা বলে কাউকে আমি চিনি, এমন মনে পড়ছে না। একটা রেফারেন্স দিন, তবেই তো চিনব। - কি অদ্ভুত তাই না নবেন্দু? ভালোবাসার এই প্রতিদান। - আচ্ছা মুস্কিল তো! মনে পড়ছে না, কে রিনা। - রিনা বলে কত জনের সঙ্গে তোমার প্রেম ছিল? - প্রেম! - হ্যাঁ প্রেম, আমি তখন সবে নাইন, তুমি বারো তে। পড়ানোর নাম করে, আমাকে - - কে বলোতো তুমি? কেন আমাকে এই পঁয়তাল্লিশএ - আমার বউ বাচ্চা রয়েছে, কি চাও তুমি? - এই তুমি আমাকে চিনেছ। আপনি থেকে তুমিতে নেমেছ। - তুমি বললেই কি চিনেছি? সত্যিই আমার তোমাকে মনে পড়ছে না। - মনে পড়বে কি করে? প্রেম তো তোমার কম হয়নি? প্রেম তো নয়, শুধু শরীর, কচি কচি মেয়েদের শরীরটাই সব তোমার কাছে, একবার তাকে খাওয়া হলে ব্যস প্রেম শেষ, আমাকেও তুমি শেষ করেছো এই ভাবেই, সেই রাতের পর তুমি আর ঘুরে তাকাও নি আমার দিকে, বন্ধুর বাড়ি ঘুরতে এসে, তার বোনকে এই ভাবে, তোমার জন্যে আমার কত অপমান সহ্য করতে হয়েছ...