কংক্রিটের পথ
১ বড় কঠিন হয়ে যাচ্ছে চলার পথ আগের পথে মাটি ছিল, নমনীয় ছিল, পরে কঠিন হলেও মসৃণ ছিল সব পথ, পিচ্ এখন কংক্রিট। বালির খসখসে কঠিন। শত্রু এ এক মহা শত্রু। অসাবধান হলেই - রক্তারক্তি। অতীতে বন জঙ্গলে হিংস্র পশুর আক্রমণ ছিল পেটের দায়ে পথ চলতে হতো। বর্তমানে সেই পথেই হিংস্র হয়ে উঠেছে।