Posts

Showing posts from January, 2026

মনন চিন্তন কল্পনায়

মনন চিন্তন কল্পনায় দেবপ্রসাদ জানা ভালোবাসা হোক চিরন্তন কিংবা চিরন্তনী  অনন্ত পথ পেরিয়ে সময়ের সঙ্গে লড়াই ক'রে মনন চিন্তন কল্পনায়। দায়হীন ভাঙন  দমনের দায় নেই,  আত্মকেন্দ্রিক বিলাসের বাসনা থাকেই। চৈতন্যের আকাশ অন্ধকারে  কবি সাহিত্যিক বোধনের আভাস দিয়ে  নির্বোধনের ভাবনায় শান্তসমাহিত  কিছু লোক, কিছু কবি, আর যাঁরা নিজেকে সাহিত্যিক বলে দাবি করে, যাঁরা শুধু  নিজের লেখা নিজেই পড়ে, শ্রোতাহীন মঞ্চে। শোনে না তারাও যাঁরা বসে থাকে নিজের লেখা পড়ে নিজেকে খুশি করার জন্য, হ্যাঁ আমি তাদের কথাই বলছি। আরো কিছু কবি বা লেখক মনে ভাবে তুমি যদি আমার লেখা শোনো, তবেই তোমার লেখা শুনবো, তুমি যেটা পড়বে। জ্ঞান গর্ভের শ্রদ্ধাচারে নৈতিক প্রয়াস টুকু নেই যে লেখায় পথের খোঁজ পাই না , কি মোহ মায়াজালে জর্জরিত লেখক সমাজ। অক্ষর গুলো শব্দ হয়ে বিনা ছন্দে জাহ্নবী যমুনার নীল জলে মিশে  রক্তাক্ত আগুন কবিতা শীতের রাতে  কম্বল চাপা দিয়ে কাঁপে। কবি আত্ম চিৎকার শুনে মন কাঁদে বৈদিক মন্ত্রের একাডেমি গৃহে কবিশ্রোতার এই আত্মবলিদান, প্রবুদ্ধ চৈতন্য স্তব  শুদ্ধতার স্পর্শ দীর্ঘ পথ...